http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

নওগাঁয় আউস চাষীদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্ধোধন
    A+ A A-

নওগাঁয় আউস চাষীদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্ধোধন

নওগাঁ জেলা প্রতিনিধি : আজ মঙ্গলবার নওগাঁয় আউস চাষীদেও মধ্যে বিনামূলে সার ও বীজ বিতরণ প্রনোদনা কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ সদরের উদ্যোগে এই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্ধোধন করেন নওগাঁ সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক। এ প্রনোদনা প্যাকেজে এবার  নওগাঁয় মোট ১ হাজার ৭৩২ জন কৃষকের মাঝে ১৬ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৫ কেজি করে বিআর-২১(নিয়ামত) জাতের বীজ বিতরণ করা হবে। আজ নওগাঁ পৌর এলাকার ১৩০ জন কৃষকের মাঝে এই প্রনোদনা প্যাকেজ বিতরণ করা হয়।

সারাদেশ -এর সকল খবর