

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমি চত্ত্বরে উপজেলা প্রশাসন ও কোটালীপাড়া রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমির শিক্ষক প্রভাষক দিলীপ ভাবুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী,শিক্ষক হাবিবুর রহমান মুকুল,খগেন্দ্র না- বাড়ৈ,আজিজুর রহমান প্রমূখ। আলোচনা শেষে শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

