

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!
নাজমুল হক শামীম, ফেনী প্রতিনিধি : ঢাকা-চট্রগ্রাম রেলওয়ে সড়কের ফেনীর বারাহীপুরস্থ খাজুরিয়া নামক স্থানের আউটার সিগনালে ট্রেনে কাটা পড়ে মোঃ ইসমাইল আল কায়সার(২৪) নামে এক যুবক নিহত হয়েছে।
স্টেশন মাষ্টার ও জিআরপি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলওয়ে সড়কের ফেনী সদর উপজেলার বারাহীপুরের খাজুরিয়া নামক স্থানের আউটার সিগনালে ট্রেনে কাটা পড়ে ইসমাইল আল কায়সার (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত মোঃ ইসমাইল আল কায়সার নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীর হাট ইউনিয়নের চরবাড়িখাত গ্রামের মোঃ আবদুল হকের ছেলে।
ফেনী জিআরপি পুলিশের হাবিলদার মোঃ মনির জনান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
নিহত ইসমাইল’র মামা আব্দুল মান্নান ও ফুফাত ভাই মোঃ রুবেল জানান, দীর্ঘদিন ধরে ইসমাইল মানষিক ভারসাম্যহীন ছিল। গত দু’দিন ধরে ইসমাইলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
ফেনী রেল স্টেশনের ষ্টেশন মাষ্টার মোঃ মাহবুবুর রহমান ট্রেনে কাটা পড়ে ইসমাইলের নিহতের ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, চট্রগ্রাম থেকে চাঁদপুর গামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটতে পারে।
