http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

ফরিদপুরে আলোচিত ধর্ষন ও পর্ণচিত্র ভিডিও মামলায় ২ জনের যাবজ্জীবন
    A+ A A-

ফরিদপুর থেকে আহম্মদ ফিরোজ : ফরিদপুরের চরভদ্রাসনে একটি আলোচিত ধর্ষন মামলায় ২ ধর্ষককে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলো, সদরপুর উপজেলার সদর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আয়নাল খাঁর ছেলে আবুল কালাম ও লোহারটেক গ্রামের মোয়াজ্জেম শেখের পুত্র তুষার শেখ। আজ সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু আদালতের বিজ্ঞ বিচারক মোঃ শহিদুল্লাহ বকাউল এ রায় দেন। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি মামলাটি পরিচালনা করে। ২০১০ সালে ৯ জুলাই ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হেলিপ্যাড এলাকার জনৈক দিন মুজুরের মেয়ে রহিমা তার নানী বাড়ী উত্তর আলম নগর থেকে বাড়ী ফেরার পথে সকালে হেলীপ্যাড নামক স্থানে আসামীরা রাস্তার পাশে পাট ক্ষেতে জোর করে গণধর্ষন করে ও পর্ণচিত্র ভিডিও করে। এ ঘটনায় রহিমা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে। বিষয়টি ব্যাপক আলোড়ন তুলে সেসময়। মামলায় দীর্ঘ স্বাক্ষ্য শুণানী শেষে বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন। মামলার বাদী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সামছুন্নাহার নাইম। সহযোগিতা করেন মহিলা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক হিরুন্নাহার।

সারাদেশ -এর সকল খবর