

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।
আমিনুল ইসলাম শ্রাবণ, ধুনট থেকে : পরিবারের আর্থিক সংকট, অভাব অনটন রাকিবুলের মেধাকে দমিয়ে রাখতে পারেনি। কষ্ট আর অধ্যবসায়ের মাধ্যমেই সে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়েছে। রাকিবুল ইসলাম বগুড়ার ধুনট উপজেলার বগা জোলাগাঁতী গ্রামের আব্দুস ছাত্তার ও নেছাতন নেছার ছেলে। বাবা একজন কৃষি শ্রমিক ও মা পেশায় গৃহিনী। ২ ভাইয়ের মধ্যে রাকিবুল ছোট। বড় ভাই একজন বেকারী শ্রমিক। পড়ালেখার পাশাপাশি রাকিবুল পরিবারের বিভিন্ন কাজে সহযোগিতা করতো। রাকিবুল জানায়, সে বগা বিএল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরিবারের অস্বচ্ছলতা, অভাব অনটনের কারণে তাকে অনেক ত্যাগ ও কষ্টের মধ্যদিয়ে পড়ালেখা করতে হয়েছে। তার পড়ালেখার জন্য শিক্ষকরা তাকে ব্যাপক সহযোগিতা করেছে। দৈনিক ৮/১০ঘন্টা পর্যন্ত পাঠাভ্যাস রয়েছে রাকিবুলের। সে কর্মজীবনে একজন সৎ শিক্ষক হওয়ার স্বপ্ন রয়েছে তার। কিন্তু আর্থিক সংকটের কারনে রাকিবুল তার উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে সংকিত। রাকিবুলের বাবা আব্দুস ছাত্তার বলেন, স্কুলের স্যারেরা কয়, ওর নাকি মাথার ব্রেইন ভাল। তাই চরার কাম কইরা অনেক কষ্টে ওরে পড়ালেখা করাইছি। অন্যদের রাকিবুলের মত সাধ-আহ্লাদের কোন সুযোগ ছিলনা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই জানান, রাকিবুল মেধাবী একজন শিক্ষার্থী। আমরা তার কাছে ভাল ফলাফলের প্রত্যাশায় শিক্ষকরা অনেক সহযোগিতা করেছি। যদি আর্থিক সংকট না থাকে তবে রাকিবুল উচ্চ শিক্ষা গ্রহনেও ভাল ফলাফল করবে।

