http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

পত্মীতলায় কবিগুরুর ১৫১ তম জন্মোৎসবে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
    A+ A A-

পত্মীতলায় কবিগুরুর ১৫১ তম জন্মোৎসবে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

ব্রেলভীর চৌধুরী, পত্মীতলা (নওগাঁ) প্রতিনিধি : কবিগুরুর ১৫১তম জন্ম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে পত্মীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে একটি বণাঢ্য র‌্যালী গোটা নজিপুর প্রদক্ষীন শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়ে উপজেলা অডিটরিয়াম হল রুমে ১৫১তম জন্ম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা- আবুল হায়াত মোঃ রফিকের সভাপতিত্বে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১তম জন্ম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পত্মীতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম শাহিন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, বিশিষ্ট্য মুক্তিযোদ্ধা- বাবু নির্মল কুমার ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা আখতারুজ্জামান, সহকারী প্রকৌশলী কাউছার আলম, বিশিষ্ট্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব- আবু হেনা মোস্তফা কামাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার- আব্দুর রাজ্জাক, পি.আই.ও আব্দুল করিম, একাডেমিক সুপার ভাইজার ওয়াজেদ আলী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়নাল আবেদীন সহ অন্যান্য কর্মকর্তা ও সুধীজন প্রমুখ।পরে স্থানীয় শিল্পিদের নিয়ে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা আয়োজন করা হয় এবং প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

সারাদেশ -এর সকল খবর