

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় ৬৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে আছের উদ্দিন (৫০) ও বিপ্লব হোসেন (২০)। সোমবার রাতে উপজেলার হাজী গোবিন্দপুর ও কালীসফা এলাকা থেকে তাদের আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহেল বাকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম ও আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্সসহ হাজী গোবিন্দপুর গ্রামের বুড়িরবিল নামক স্থানে অভিযান চালিয়ে ৪৯ বোতল ফেন্সিডিলসহ আছের আলীকে আটক করে। আটক আছের আলী গ্রামের মৃত নসরতুল্যা মন্ডল ছেলে। অপরদিকে কালীসফা গ্রামের একই রাতে অভিযান চালিয়ে ৭ বোতল ফেন্সিডিলসহ বিপ্লব হোসেন আটক করা হয়। আটক বিপ্লব গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে গতকাল মঙ্গলবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

