

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!
নওগাঁ জেলা প্রতিনিধি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রেরণার উৎস। বাঙ্গালী জাতি হিসেবে বিশ্বের দরবারে তিনিই আমাদেরকে পরিচিত করেছেন। তিনি বলেন, রবীন্দ্রনাথই একমাত্র ব্যক্তি যিনি জমিদারী পরিবারে জন্ম নিয়েও সাধারণ মানুষের সাথে মিশে তাদের দারিদ্রতা বিমোচনে ব্যাপক পদক্ষেপ গ্রহন করেছিলেন। সাধারণ মানুষের কল্যাণে তিনি সব কিছু ব্যয় করেছেন। তাঁর আদর্শ অনুসরনের মধ্য দিয়ে আমাদেরকে মানব সেবায় এগিয়ে আসতে হবে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নওগাঁর আত্রাইয়ের পতিসরে কবির কুঠিবাড়ি চত্বরে অনুষ্ঠিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর সমাপনি ও ১৫১তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নওগাঁ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। আলোচনা সভায় কবির কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে আলোচনা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ ইসরাফিল আলম এমপি, মোঃ শহিদুজ্জামান সরকার এমপি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূরুল ইসলাম ঠান্ডু, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক, আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, রাণীনগর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সোবহান প্রমুখ।
দুদিন ব্যাপী কবিগুরুর জন্ম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের প্রথম দিন অনুষ্ঠানকে দু�ভাগে ভাগ করা হয়। প্রথম পর্বে আলোচনা সভা ও দ্বিতীয় পর্ব বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা, নওগাঁ ও স্থানীয় সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর সমাপনি ও ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার কবির নিজস্ব জমিদারী কালিগ্রাম পরগণার পতিসরে কবির স্মৃতি বিজরিত কুঠিবাড়ী প্রাঙ্গনে কবি ভক্তরা সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে জড়ো হতে শুরু করে। গতকাল মঙ্গলবার সকাল থেকে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে উপলক্ষে কুঠিবাড়ীর সংলগ্ন এলাকায় রকমারী জিনিষপত্রের দোকান বসেছে। এলাকার মানুষের মাঝে উৎসবের আমেজ লক্ষ করা গেছে।

