http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোসেফস জেলায় ৩য় স্থান
    A+ A A-

নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সেন্ট যোসেফ্স উচ্চ বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষায় সর্বাধিক ৫১ জন জিপিএ-৫ পেয়ে উপজেলার শীর্ষ ও নাটোর জেলায় ৩য় স্থান দখল করেছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় সর্বমোট মোট ২০৫ জন জিপিএ ৫ পেয়েছে। তার মধ্যে এসএসসিতে ১৮৭ জন, দাখিলে ১৯ জন ও এসএসসি ভকেশনাল থেকে ৯ জন জিপিএ-৫ পেয়েছে। এদিকে উপজেলায় মোট ৬টি উচ্চ বিদ্যালয় ও ৩টি মাদ্রাসা শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। 
সংশ্লিষ্ট কেন্দ্র সূত্রে জানা যায়, এবার বনপাড়া সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয় থেকে সর্বাধিক ৫১ জন জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম হয়েছে। তাছাড়া রাজাপুর উচ্চ বিদ্যালয় থেকে ২৬ জন জিপিএ ৫ পেয়ে ২য় এবং আহম্মেদপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৮ জন জিপিএ ৫ পেয়ে উপজেলায় ৩য় হয়েছে। এছাড়া উপজেলার মোট ৯টি প্রতিষ্ঠান থেকে শতভাগ পাশ করেছে। এসব প্রতিষ্ঠানগুলো হলো রাজাপুর উচ্চ বিদ্যালয়, আহম্মেদপুর এমএইচ উচ্চ বিদ্যালয়, জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়, পারকোল উচ্চ বিদ্যালয়, মৌখাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, জোনাইল উচ্চ বিদ্যালয়, ইসলামপুর-গুনাইহাটি সিনিয়র মাদ্রাসা, কুমরুল দাখিল মাদ্রাসা ও গোপালপুর দাখিল মাদ্রাসা।

সারাদেশ -এর সকল খবর