

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর ১৮৪ তম আন্তজার্তিক রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস র্যালি ও আলোচনা সভার মাধ্যমে পালন করা হয়।
এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষ্মীপুর জেলা ইউনিটের উদ্যোগে সকালে জেলা কার্যালয়ের সামনে থেকে বনাঢ্য র্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে মাদাম বাড়বাড়ী এলাকায় এসে শেষ হয়।
পরে জেলা ইউনিট কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় জেলা ইউনিটের চেয়ারম্যান ও পৌর মেয়র আবু তাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী সদস্য ও জেলা মুক্তিযুদ্ধা ইউনিট কমান্ডার আনোয়ারুল হক মাষ্টার, এ্যাডঃ বেলায়েত হোসেন বেলায়েত,অধ্যাপক মাইন উদ্দিন পাঠান, মনিরুল ইসলামস মনির, নাজির আহম্মদ মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত যুব রেডক্রিসেন্ট শিক্ষকগণ, আজীবন ও যুব রেডক্রিসেন্ট এর সদস্যবৃন্দ।

