http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

ফরিদপুরে ৬ মণ পলিথিন উদ্ধার: জরিমানা ১৭ হাজার ৫শত টাকা
    A+ A A-

ফরিদপুর জেলা প্রতিনিধি : পরিবেশ ও জনস্বাস্থ্যের প্রতি হুমকি সৃষ্টিকারী পলিথিনের বিভিন্ন ক্ষতিকর দিক বিবেচনা করে পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, বাজারজাতকরন, বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ, বানিজ্যিক উদ্দেশ্যে পরিবহন ও ব্যবহারকারীদের বিরুদ্ধে ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানের অংশ হিসেবে বুধবার ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেট হেলালুদ্দীন আহমদের নেতৃত্বে শহরতলীর খলিলপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অর্ধদিনব্যাপী অভিযানে ৫ জন ব্যবসায়ীকে জরিমানা ও ৬ মন পলিথিন উদ্ধার করা হয়। পরে জেলা ম্যাজিস্ট্রেটর সম্মুখে উদ্ধারকৃত পলিথিন বিনষ্ট করা হয়। উদ্ধার কার্যক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাঃ রফিকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল ইসলাম অংশ গ্রহণ করেন। পুলিশের একটি দল আদালতকে সহায়তা করে।
আদালত সূত্রে জানা যায়, খলিলপুর বাজারের মুদি ব্যাবসায়ী অখিল কুমার শীলের দোকান থেকে ১ মন ২০ কেজি পলিথিনের শপিং ব্যাগ উদ্ধারসহ তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই বাজারের মুদি ব্যবসায়ী ধীরেন কুমার শীলের দোকান থেকে ১ মন পলিথিন শপিং ব্যাগ উদ্ধার ও ৫ হাজার টাকা জরিমানা, গোপাল চন্দ্র সরকারের দোকান থেকে ২০ কেজি পলিথিন শপিং ব্যাগ উদ্ধার ও ১ হাজার টাকা জরিমানা, সঞ্চয় কুমারের দোকান থেকে ২০ কেজি পলিথিন শপিং ব্যাগ উদ্ধার ও ১ হাজার টাকা জরিমানা, সুমন পোদ্দারের দোকান থেকে ১০ কেজি পলিথিন শপিং ব্যাগ উদ্ধার ও ৫ শত টাকা জরিমানা করা হয়।
হাটবারে বাজারের খোলা চত্তরে ভ্রাম্যমান মুদি ব্যবসায়ী, ভ্রাম্যমান কাচামালের ব্যবসায়ীসহ অর্ধশত ভ্রাম্যমান ব্যসায়ীদের পোটলা তল্লাসী করে ২ মন ১০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পলিথিন শপিং ব্যাগ গুলো বেলা ৩ টার দিকে জেলা প্রশাসকের চত্তরে জেলা ম্যাজিস্ট্রেটের সম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সারাদেশ -এর সকল খবর