http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

ভরা বোরো মৌসুম এবার তবিল পাল্টে যাবি
    A+ A A-

বগুড়া সংবাদদাতা : এবার হামাগড়ে তবিল পাল্টে যাবি। খরচার ট্যাকা তো উটপিইনা উলট্যা তবিল(তহবিল) শুদ্দা নাই হয়ে যাবি। সরকার ধানের দাম এ্যনা বেশী কর‌্যা না দিলে বৌ-ছোল নিয়ে কষ্টত থাকা লাগবি। বুঝলেন বাবার হামাকরে ন্যাড়া (কোমড়)ভাঙ্গে গেলো। আঞ্চলিক ভাষায় এমনি আক্ষেপের শুরে কথা গুলি বলেন বগুড়ার শাজাহানপুরের পল্লী গোহাইল ইউনিয়নের বেড়াগাড়ী পশ্চিমপাড়ার মৃত আলহাজ্ব মোহাম্মাদ আলীর পুত্র কৃষক আবু বক্কর সিদ্দিক।
এখন ভরা বোরো মৌসুম। গোটা অঞ্চল ধরেই চলছে বোরো ধান কাটাÑমাড়াইয়ের মহা উৎসব। তাই তাদের মনে অনেক আশার পাশাপাশি ভর করেছে নিরাশাও। এই মৌসুমে ফলন ভাল হওয়ায় বিঘা প্রতি ২০ থেকে ২৫ মন বিভিন্ন জাতের ধান উৎপাদন হয়েছে। ফলন ভাল হওয়ায় অধির আগ্রহে ধান কাটা-মাড়াই করলেও বিভিন্ন জাতের ধানের বর্তমান বাজার দর ৪৫০ থেকে ৫৫০ টাকা হওয়ায় কৃষকেরা একেবারেই ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলেছে। কথা হয় উপজেলার বিলকেশ পাথার গ্রামের কৃষক কামাল এর সাথে তিনি বলেন, বর্তমানে ধান কাটা-মাড়াই কাজে কামলার মজুরী ৩শ থেকে ৪শ টাকা। এরউপর এক বেলা খাবার, এক সের চাল হওয়ায় হাল চাষ থেকে শুরু করে কাটা-মাড়াই পর্যন্ত এক মন ধান ঘড়ে তুলতে তাদের নিট খরচা পড়ে ৫৫০ থেকে ৬শ টাকা। পত্তনের জমি হলেতো খরচা আরো বেশী। এমতবস্থায় আমরা কৃষকেরা একেবারেই ক্ষতিগ্রস্থ হয়ে গেলাম। তবে তাদের অন্য বক্তব্য ছিল এমনটাই -তেল,সার, কিটনাশকের দাম বেশী হলেও তা ছিল হাতের নাগালের মধ্যে। তাদের দাবী সরকারী উদ্যাগে যদি তাদের একটা বিশেষ পরিমান ধান ক্রয় না করে তাহলে সত্যি সত্যিই আমরা ক্ষতিগ্রস্থ হবো।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এবার বোরো মৌসুমে উৎপাদনের লক্ষ্য মাত্রা ছিল ১৩,১০০ হেক্টর। সেখানে অর্জিত হয়েছে উচ্চ ফলনশীল জাতে ১২,৩১৫ এবং হাইব্রিড জাতের ১২০০, সর্বমোট ১৩,৩১৫ হেক্টর। সেক্ষেত্রে লক্ষ্যমাত্রার চেয়ে অর্জিত ফলাফল বেশী হওয়ায় কৃষকদের স্বার্থে তাদের নিকট থেকে সরকারের বেশী বেশী ধান ক্রয় করা উচিৎ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জগন্ময় রায় বর্মন জানান, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ধান ক্রয় বিষয়ে কোন নির্দেশনা অফিসে আসেনি। সার্বিক দিক বিবেচনা করে কৃষক বাঁচাতে দেশের খাদ্য ঘাটতি মিটিয়ে বিদেশে ধান রপ্তানী করতে সরকারের প্রতি আহবান জানান উপজেলার সচেতন মহল।

সারাদেশ -এর সকল খবর