http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

সীতাকুণ্ডে দুই হাজার মণ পাট আগুনে পুড়ল
    A+ A A-

সীতাকুণ্ড সংবাদদাতা : গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কেশবপুর এলাকায় কাশেম জুট মিলে আগুন লেগে প্রায় দুই হাজার মণ পাট পুড়ে গেছে।
কুমিরা ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
কুমিরা দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা খোন্দকার আবদুল জলিল জানান, ওই জুট মিলে পাট রাখার গুদামে আগুনের সূত্রপাত হয়।
দমকল কর্মকর্তা জলিল বলেন, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। কাশেম জুটমিলের কর্মকর্তারা জানান, অগ্নকাণ্ডে প্রায় দুই হাজার মণ পাট পুড়ে গেছে।

সারাদেশ -এর সকল খবর