

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!
মৌলভীবাজার জেলা প্রতিনিধি : বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম, ইলিয়াছ আলী ও তার গাড়ী চালককে ফিরিয়ে দেয়া এবং নেতা কর্মীদের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গতকাল বুধবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে মৌলভীবাজার প্রেস ক্লাবের সম্মুখে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় । জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মুকিতের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আব্দুল ওয়ালী সিদ্দিকী, বকশী মিসবাহউর রহমান, সদর থানা বিএনপি সভাপতি আশিক মোশাররফ, সম্পাদক ফয়ছল আহমদ, যুবদল সভাপতি হেলু মিয়া, সম্পাদক মিজানুর রহমান মজনু, পৌর বিএনপি সভাপতি সৈয়দ ময়নুল হোসেন, ফখরুল ইসলাম, আব্দুল মুহিত, মিজানুর রহমান মিজান প্রমূখ । সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় ।

