

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!
ঘোড়াঘাট থেকে আজহারুল ইসলাম সাথী : এবারের এস,এস,সি পরীক্ষায় ফলাফলে ঘোড়াঘাট-বি কেন্দ্রের সবচেয়ে ভালো ফলাফল করে শীর্ষে রয়েছে ঘোড়াঘাটের রানীগঞ্জ ২য় দ্বি -মূখী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয় থেকে মানবিক বিভাগ হতে ৬০ জন ও বিজ্ঞান বিভাগ হতে ৩৯ জন মোট ৯৯ জন পরীক্ষার্থী এস,এস,সি পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরীক্ষার্থীদের মধ্যে ৭৮ জন কৃতিত্বের সঙ্গে উত্তীণ হয়েছে। জিপি-এ ৫ পেয়েছে ৯ জন শিক্ষার্থী । এর মধ্যে বিজ্ঞান বিভাগ হতে ৮জন ও মানবিক হতে ১জন জিপিএ ৫ পেয়েছে। বিদ্যালয়ে শতকরা পাসের হার ৮৭ ভাগ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ, আর, এস ওয়াছেকুর রহমান জানান, অন্য বছরের তুলনায় এ বছর ফলাফলে অত্যন্ত ভালো করেছে শিক্ষার্থী। কয়েক বছর থেকে বিদ্যালয়ে ভালো ফলাফল করতে চেষ্টা করে যাচ্ছেন শিক্ষকরা। তিনি আরো জানান বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের একাগ্রতা, মেধা ও পরিশ্রমের ফলে এমন সম্ভব হয়েছে।
