http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

ঘোড়াঘাটে ১১ লাখ টাকার মাদক আত্মসাৎ ঘটনায় এ এস আইকে স্ট্যান্ড রিলিজ
    A+ A A-

ঘোড়াঘাট থেকে আজহারুল ইসলাম সাথী : ১১ লাখ মাদক ও কোটি টাকার হিরোইন,স্বর্ণের বিস্কুট, যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট সহ মাদক ও চোরাচালানী দ্রব্য আত্মসাতের ঘটনায় দিনাজপুরের ঘোড়াঘাট থানার এএসআই দুলাল চন্দ্র ্অধিকারীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। নির্ভর যোগ্য ও বিশ্বস্থ সূত্রে জানা গেছে গত ৪ এপ্রিল শুক্রবার বগুড়া-এনএ-১১-০৭৫৮ নং একটি পিকআপ ভ্যান করে বিরামপুর থেকে ৫৫০ বোতল ফেন্সিডিল ও ২ হাজার পিচ যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট নিয়ে বগুড়ায় যাচ্ছিল। রাত ৯টায় বিরামপুর- ঘোড়াঘাট সড়কের নিতাই শাহ পুকুরের নিকট এএসআই দুলাল চন্দ্র অধিকারী আটক করে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫৫০ বোতল ফেন্সিডিল ও ৭ লাখ হাজার টাকা মূল্যের ২ হাজার পিচ যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আত্মসাৎ করে এবং আটক পিক-আপ ভ্যানের চালক ও হেলপারের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা উৎকোচ তাদের ছেড়ে দেয়। এএসআই দুলাল চন্দ্র অধিকারী ঘোড়াঘাট থানায় যোগদানের পর থেকে হিলি, বিরামপুর সীমান্ত এলাকায় সোর্স নিয়োগ করে থানার অফিসার্স ইনচার্জ ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের চোখকে ফাকি দিয়ে মাসের পর মাস ঘোড়াঘাট-হিলি ও ঘোড়াঘাট-বিরামপুর সড়কে বিশ্বস্থ কনেস্টবল মোজাহারকে সঙ্গে নিয়ে রাত্রিকালীন টহল ডিউটির সময় ও দিনের বেলায় নিয়োগকৃত সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবহি বাস, ডে-কোচ, নৈশ্য কোচ, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস, চিকাপ ভ্যান ও মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন আটক করে বিপুল পরিমান মাদক ও চোরা চালানী দ্রব্য উদ্ধার করে আত্মসাৎ করে। সাড়ে ৫শ বোতলের মধ্যে ৮৪ বোতল ফেন্সিডিল থানায় জমা দেয়। ্অপর দিকে থানার এএসআই গাউসুল আযম বদলির পূর্বে ছুটি নিয়ে বাড়িতে গেলে তার পরিচয় দিয়ে ঘোড়াঘাট-হিলি সড়কের খাঁপুকুর নামক স্থানে প্রায় ৩ কেজি হিরোইন ও ঘোড়াঘাট কামদিয়া সড়কের মাজারের নিকট এএসআই সুলতান আহম্মদের পরিচয় দিয়ে মোটর সাইকেল সহ সাড়ে ৩শ বোতল ফেন্সিডিল অ আটক করে আত্মসাৎ করে। এ ছাড়াও বিরামপুর ঘোড়াঘাট সড়কের শাহ ঈসমাইল গাজীর মাজারের কাছে যাত্রীবাহী বাস থেকে ৪ কেজি ওজনের ৪০টি স্বর্নের বিস্কুট উদ্ধার করে সমুদয় আত্মসাৎ করে। উদ্ধারকৃত স্বর্ণের বিস্কুটের মূল্য প্রায় কোটি টাকা বলে বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ১১ লাখ টাকার ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট আত্মসাতের ঘটনায় দিনাজপুর জেলা পুলিশ সুপার এএসআই দুলালকে বোচাগঞ্জ থানায় স্ট্যান্ড রিলিজ করেন। 

সারাদেশ -এর সকল খবর