http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

নাটোরে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন
    A+ A A-

নাটোরে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

নাটোর জেলা প্রতিনিধি : নাটোরে ১৪দফা দাবী আদায়ে বেসসকারী স্কুল কলেজের শিক্ষক কর্মচারী ঐক্যজোট মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। এমপিওভূক্ত ও স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণ, চাকুরীর বয়স সীমা ৬৫ বছর করা, স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্তকরন, মুক্তিযোদ্ধা শিক্ষক কর্মচারীদের চাকুরীর বয়স ৬৭ বছর করা, ম্যানেজিং কমিটির মেযাদ পূর্বের ন্যায় তিন বছর করা ও সহ- সভাপতি পদ বহাল, বার্ষিক ইনক্রিমেন্ট, পূর্র্ণ বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা ও উৎসব ভাতা প্রদান, কর্মচারীদের চাকুরীবিধি বাস্তবায়ন করতে হবে, কলেজ শিক্ষকদের অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিসহ ছাত্রীদের শতভাগ ও ছাত্রদের ৭০ ভাগ উপ-বৃত্তির আওতায় আনার দাবী জানানো হয়। পরে শিক্ষকরা এ সব দাবী সম্মলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাক আহম্মেদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠান।
নাটোর সদর উপজেলা চত্বরে এই কর্মসূচীতে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ শিক্ষক সমিতি নাটোর জেলা সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট নাটোর জেলার সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট নাটোর সদর থানার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ কাজী রিয়াজুল হক মমিন এবং সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী প্রমুখ।

সারাদেশ -এর সকল খবর