

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!
নাটোর জেলা প্রতিনিধি : দেশের ২৬ ভাগ মানুষ পুষ্টিহীনতায় ভুগছে। বৃহস্পতিবার নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পুষ্টিসেবা কার্যক্রমের প্রচারণা ও পরিচালনা কৌশল বিষয়ক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। পুষ্টিসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টিসেবা এই কর্মশালার আয়োজন করে। নাটোরের সিভিল সার্জন ডাঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, রিসোর্স পার্সন ঢাকা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের মেডিক্যাল অফিসার ডাঃ হারুনুর রশিদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় আসাদ উজ্জামান আসাদ ও রত্না আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন, মেডিক্যাল অফিসার ডাঃ আবুল কালাম আজাদ, ইউ পি চেয়ারম্যান গোলাম সারোয়ার প্রমুখ। আলোচকগণ অপুষ্টির বিভিন্ন ক্ষতিকর দিক এবং অপুষ্টি থেকে প্রতিকার পদ্ধতি সম্পর্কে সচেতনা সৃষ্টির কৌশল ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
