

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আনোয়ার হোসেন আলীরাজ, নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ‘ইতিহাস কথা বলে-সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন রাজশাহী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডাঃ আব্দুল মান্নান, নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম ও সেনানিবাসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল খায়ের, এনডিসি। অনুষ্ঠানের শুরুতে স্কুল অব মিলিটারীর ইঞ্জিনিয়ারিং এর জ্যেষ্ঠ প্রশিক্ষক লেঃ কর্নেল এ কে এম ফজলুর রহমান, পিএসসি স্বাগত বক্তব্য রাখেন। এসময় সেনানিবাসে কর্মরত অফিসার ,জেসিও,স্কুল কলেজের শিক্ষক,শিক্ষার্থী এবং বিভিন্ন পদবীর সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর ও সেনাসদর শিক্ষা পরিদপ্তর এ আলোচনা সভার আয়োজন করে।
পরে সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধুর উপর ১৯৪৮ থেকে ৭১ সাল পর্যন্ত ১০০ টি স্থিরচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

