

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : বি এস টি আই এর অনুমতি ছাড়াই দীর্ঘ দিন ধরে টুংগীপাড়ায় বৈদ্যুতিক ক্যাবল তৈরী করার অপরাধে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কারখানা টির মালিক সহ ২ জন কে গ্রেফতার ও কারখানা টির পন্য তৈরি বন্ধ করে দিয়ে তাৎক্ষনিক সিলগালা করেছে ।
গত বৃষ্পঃপতি বার বিকাল ৫ টার দিকে মধুমতি নদীর তীরে পাটগাতী ফেরীঘাট সংলগ্ন সিহাব কেবল ইন্ডাঃ নামক বৈদ্যতিক তার কারখানায় টুংগীপাড়া উপজেলা ভুমি কর্মকর্র্তা {ম্যাজিষ্টেট } এবং থানা অফিসার ইনচার্জ মাজাহারুল ইসলাম এর উপস্থিতিতে অবৈধ এ কারখানা টি মালামাল জব্দ করে সিলগালা করে দেওয়া হয় । ইন্ডাঃ মালিক কে এম ইয়াছিন বি এস টি আই এর অনুমতি পত্র ও বৈধ কাগজ পত্র দেখাতে ব্যার্থ হলে জালিয়াতির অভিযোগে ইয়াসিন ও তার ভাই সিহাব কে আটক করে । টুংগীপাড়া থানার অফিসার ইনচার্জ মাজাহারুল ইসলাম জানান সিহাব ক্যাবল বি এস টি আই এর অনুমতি না নিয়ে প্রতরনা মূলকভাবে এ তার বাজার জাত করছে । এ ব্যাপারে থানায় মামলা করে আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে । কারখানাটির সত্তাধিকারী কে এম ইয়াছিন অভিযোগ অস্বীকার করে বলেন , আমাদের ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করার জন্য এটা করা হয়েছে । তার ক্যবল বি এস টি আই এর অনুমোদনের অপেক্ষায় ।

