http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

শ্রমিকদের স্বার্থ রক্ষায় সম্ভব সব কিছু করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    A+ A A-

আনোয়ার হোসেন আলীরাজ, নাটোর জেলা প্রতিনিধি : শ্রমিকদের স্বার্থ রক্ষায় সম্ভব সব কিছু করা হবে জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার আন্দোলনের নামে বিরোধী দলের নৈরাজ্যের বিরুদ্ধে পরিবহণ শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি শনিবার দুপুরে নাটোর জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অসহায় শ্রমিক পরিবারের মাঝে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে এ আহবান জানান।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন কারণে মৃত্যু বরণকৃত শ্রমিক ও কন্যাদায়গ্রস্থ সহ মোট ৩৯ জন শ্রমিক পরিবারের মাঝে এককালীন ৪ লাখ ৫৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। নাটোর জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক সাজেদুর রহমান খান ও শ্রমিক নেতৃবৃন্দ।

সারাদেশ -এর সকল খবর