

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
ঠাকুরগাঁও সংবাদদাতা : বিক্ষোভ মিছিলের নামে ঠাকুরগাঁওয়ে বিএনপির লাঠি মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে পুলিশকে চ্যালেঞ্জ করে বিএনপি বিক্ষোভ মিছিলের কর্মসূচি গ্রহণ করে।
চ্যালেঞ্জ মোকাবেলা করতে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা শহরের বড় মাঠে জমায়েত হতে থাকে। এরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় ডুকে ঢুকে পড়ে মিছিলকারীরা। এতে ঠাকুরগাঁও শহর মিছিলের শহরে পরিণত হয়। পুলিশের চ্যালেঞ্জ মোকাবেলা করতে নেতা কর্মীরা ধানের শীষ বাঁধা লাঠি নিয়ে মিছিলে সমবেত হয়। মিছিলে লাঠির সংখ্যা অতিরিক্ত দেখে শহর বাসির মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন দিক থেকে চৌরাস্তা মুখি বিক্ষোভ মিছিলে ঠাকুরগাঁও শহর দীর্ঘ ঘণ্টাব্যাপী অবরুদ্ধ হয়ে পড়ে। এ সময় জনসমুদ্রে পরিণত হয় ঠাকুরগাঁও শহর। এমন কি আইন শৃ´খলা বাহিনীর সদস্যরাও বিক্ষোভের মুখে কোণঠাসা হয়ে পড়ে। পরে জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

