http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

কিশোরগঞ্জে চড়ক পূজা অনুষ্ঠিত
    A+ A A-

কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মরিচখালি গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চড়ক পূজা। গুনধর ইউনিয়ন সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে গতকাল রোববার সকাল থেকে স্থানীয় বাজার মাঠে ওই পূজা অনুষ্ঠিত হয়। পূজা অনুষ্ঠানে ভারতের আসামের শিলচর থেকে চড়ক সন্নাসী দ্বিজেন্দ্র চক্রবর্তীর নেতৃত্বে ২০ সদস্যের একটি দল পূজায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী চড়ক সন্নাসীরা বিভিন্ন দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ অনুষঙ্গ প্রদর্শন করেন। এর মধ্যে ছিল পিঠে লোহার হুক বিদ্ধ করে চড়কার সাহায্যে ঘুড়ানো, নাক জিহ্ঞ্ছা গলাসহ শরীরের স্থানে ধারালো সূচ বিদ্ধ করা ইত্যাদি।
মেলায় আগত চড়ক সন্নাসীরা জানান, চড়ক পূজা হচ্ছে শিব শক্তি পার্বতী শক্তির মিলিত পূজা। এই শক্তির দ্বারা অশুভ শক্তির বিনাশ করে মানুষের কল্যাণ সাধিত হয়। এই পূজায় মনোবাসনা পূর্ণ হয়, যে যাহা চায় তা পূর্ণ হয় এবং রোগ শোক ভাল হয়। বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ছাড়াও সকল ধর্ম মতের মানুষ পূজা উপভোগ করেন।

সারাদেশ -এর সকল খবর