http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

মানিকগঞ্জে বিএনপির ৩ গ্র“পের আলাদা আলাদা মিছিল. সমাবেশ
    A+ A A-

মানিকগঞ্জ সংবাদদাতা : ইলিয়াস আলীকে জনসন্মুক্ষে হাজির এবং নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানিকগঞ্জে বিএনপির ৩ গ্র“প আলাদা আলাদা ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বিএনপির জেলা কর্যালয় থেকে দেলোয়ার গ্র“পের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কোট চত্বরে সমাবেশ করে।সমাবেশে বক্তব্য রাখেন এডভোকেট জামিলুর রশিদ খান, আতাউর রহমান আতা,এসএমএম ইকবাল হেেেসন,মতিউর রহমান আংগুর প্রমুখ।
মুন্নু গ্র“পের নেতাকর্মীরা মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে।সমাবেশে বক্তব্য রাখেন মোলেব হোসেন,গোলাম কিবরিয়া সাইদ,জিয়াউদ্দিন আহমেদ কবির,মিজানুর রহমান প্রমুখ।
অপর দিকে হালিম চত্বর থেকে টুকু -তোজা গ্র“পের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে কোর্ট চত্বর এলাকায় পুলিশের বাঁধার মুখে পরে।বাঁধা পেয়ে উল্টা পথে মিছিল শেষে খালপার ব্রীজের ঢালে সমাবেশ করে এ গ্র“পের নেতাকর্মীরা।সমাবেশে বক্তব্য রাখেন তোজাম্মেল হক তোজা ও কাজী রায়হান উদ্দিন টুকু।

সারাদেশ -এর সকল খবর