http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল-মানববন্ধন
    A+ A A-

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কলেজ ছাত্রকে ৫ রাউন্ড গুলিও রিভলবারসহ ডাকাত আখ্যায়িত করে র‌্যাবের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে গতকাল রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করে পৌর এলাকার শিমরাইলকান্দিবাসী। মানববন্ধন চলাকালে শহরের প্রধান সড়কে যানচলাচল ব্যাহত হয়।
গতকাল রোববার সকালে শিমরাইলকান্দি গ্রামের কয়েক হাজার লোক শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে শহরে যানবাহন চলাচল ব্যাহত হয়। ১৫ মিনিট রাস্তা অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। মানববন্ধন চলাকালে সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রহিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিনারা আলম, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শাহানুর ইসলাম, জেলা যুবদলের আহবায়ক মনির হোসেন, বিশিষ্ট ঠিকাদার আবু জাহের মৃধা, ঠিকাদার দানা মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ৪ শিক্ষার্থীকে ডাকাত সাজিয়ে র‌্যাবের হাতে তুলে দেয়া হয়েছে। এটি একটি সাজানো নাটক। তারা আগামী ২৪ঘণ্টার মধ্যে ঘটনার নায়ক কলেজ পাড়ার শীর্ষ সন্ত্রাসী জালাল হোসেন খোকা, আতিকুর রহমান অপুকে গ্রেপ্তার ও নিরাপরাধ ৪ শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার দাবি জানান।
উল্লেখ্য গত মঙ্গলবার রাত ১১টায় পৌর এলাকার কলেজপাড়ার (৯০৬/২) পুকানন নামক একটি চারতলা বিশিষ্ট বাড়ির নিচতলার ভাড়াটিয়ার ফ্লাটে ডাকাতিকালে ৪ডাকাতকে আটক করে র‌্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৫ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়। আটক যুবকরা হচ্ছে শিমরাইলকান্দি মহল্লার বজলুর রহমানের ছেলে একলাছুর রহমান পায়েল-(২২), একই এলাকার মোঃ সাঈদ মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন বাবু-(২২), মোঃ জয়নাল মিয়ার ছেলে সামির হোসেন- (২০) ও মোঃ শাহজাহান মিয়ার ছেলে খায়রুল হাসান তুষার- (২০)। এ ঘটনায় বাড়ির মালিক সিরাজুল ইসলাম বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে র‌্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই চার যুবক কলেজপাড়ায় ডাকাতি করতে গেলে অস্ত্রসহ আটক করে আমাদের কাছে সোপর্দ করে এলাকাবাসী। ঘটনাকে ভিন্নদিকে নিতেই এসব কর্মসূচি বলে তিনি জানান।

সারাদেশ -এর সকল খবর