

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
মহাদেবপুর প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মাদকাসক্ত সন্তানের অত্যাচারে অতিষ্ট হয়ে পিতা নিজেই তাকে পুলিশে সোপর্দ করলে ভ্রাম্যমান আদালত তার আট মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়। উপজেলার চকাদিন গ্রামের শহীদুল ইসলাম জানান, তার একমাত্র ছেলে শাওনুর রশিদ শাওন (২১) দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত হয়। নেশার টাকা চাওয়া মাত্র না দিলে হাসুয়া নিয়ে মারতে আসে। এর আগেও ভ্রাম্যমান আদালত তাকে চার মাসের কারাদন্ড দেয়। কিন্তু জেল থেকে ফিরে এসে সে আবার নেশা করতে শুরু করে। শনিবার সকালে তাকে পুলিশে সোপর্দ করলে বেলা ১১ টায় এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর উদ্দিন আল ফারুকের অফিস কক্ষে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক উপরোক্ত রায় দেন।

