http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

পত্মীতলায় বেসরকারি শিক্ষক- কর্মচারীদের চাকুরী জাতীয় করনের দাবীতে স্মারক লিপি প্রদান
    A+ A A-

1ব্রেলভীর চৌধুরী, পত্মীতলা (নওগাঁ) প্রতিনিধি : পত্মীতলায় গতকাল রবিবার বেলা ১২ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি পত্মীতলা উপজেলা শাখার উদ্দোগে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয় করন সহ অন্যান্য ১৬ দফা দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেছে। 
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির ধারাবাহিক কর্মসূচীর প্রেক্ষিতে পত্মীতলা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইজাবুল হকের নেতৃত্বে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয় করন সহ অন্যান্য ১৬ দফা দাবীতে একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সহকারী কমিশনার (ভূমি) শফিউজ্জামান ভূঁইয়া সহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাকের নিকট পৃথক পৃথক ভাবে প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার ওয়াজেদ আলী সহ পত্মীতলা উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুল মোত্তালিব (লাইফ), সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সহ- সভাপতি আব্দুর রাজ্জাক, তোফাজ্জল হোসেন, নিতাই চন্দ্র, আবু বক্কর সিদ্দিক, নুরুল ইসলাম, জাহাঙ্গির আলম, সাইফুল ইসলাম, আক্তার হোসেন, হাফিজুর রহমান, পেয়ার আহম্মেদ, সুলতান মাহমুদ সহ অন্যান্য শিক্ষক ও কর্মচারী বৃন্দ।

সারাদেশ -এর সকল খবর