

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
নাটোর জেলা প্রতিনিধি : আওয়ামীলীগ সরকার খুন গুম হত্যা ও মামলাবাজ সরকার। সরকারের মন্ত্রীদের অপকর্ম ঢাকতে এবং নীল নকশা বাস্তবায়ন করতে বিএনপির নেতৃবৃন্দকে গুম ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। এই ফ্যাসিবাদী সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। আগামীতে কঠোর আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো হবে। রোববার নাটোরের সিংড়া পৌর ও উপজেলা বিএনপি আয়োজিত কমিউনিটি সেন্টারে ছাত্রদল নেতা মরহুম যোবায়ের হক এর তৃতীয় শাহ্দাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
পৌর বিএনপির সভাপতি ও মেয়র অধ্যাপক শামিম আল রাজির সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি এ্যাড.আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, যুগ্ন সম্পাদক সাখাওয়াত হোসেন শাখা, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, শাহাদৎ হোসেন, শারফুল ইসলাম বুলবুল, আদেশ আলী, বিএনপি নেতা ইব্রাহিম হোসেন, গোলাম আজম, মহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি তায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুবদল নেতা আনোয়ার হোসেন খান, আবু সাইদ পলাশ, আল আমিন, ছাত্রদল নেতা সাইদুর রহমান সাধু, সাবেক ভিপি শামিম হোসেন, জিএস আতাউল গনি পলাশ, এজিএস খাইরুল বাসার তুহিন প্রমূখ।
পরে ছাত্রদল নেতা যোবায়ের হকসহ বিএনপির মরহুম নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

