
ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।
প্রধান সম্পাদক


আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য আব্দুল জলিলের ব্যক্তিগত তহবিল থেকে নওগাঁ জেলা কারাগারে ২টি ১৪ ইঞ্চি কালার টেলিভিশন প্রদান করা হয়েছে।
রোববার বিকাল ৪টায় আব্দুল জলিল এমপি’র পক্ষে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান স ম জাভেদ জাহাঙ্গীর সোহেল জেলা প্রসাশক ড. মুছাম্মৎ নাজমানারা খানম এর নিকট টেলিভিশন ২টি হসতান্তর করেন । জেলা প্রসাশকের রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সুপার মো: আনোয়ারুজ্জামান,জেলার ফারুক আহম্মেদ ।

