http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

নওগাঁয় মাদক বিক্রি ও সেবনের দায়ে ২ জনের কারাদন্ড
    A+ A A-

নওগাঁ জেলা প্রতিনিধি : গতকাল রবিবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে মাদকদ্রব্য বিক্রি ও সেবন করার অপরাধে দুই ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডাদেশ প্রাপ্ত ব্যক্তিরা হলো- উপজেলার বালাহৈর গ্রামের মৃত ফইমুদ্দিন প্রামানিকের ছেলে আশরাফুল ইসলাম (৫০), ডাঙ্গাপাড়া গ্রামের কাবাতুল্লা সাহানার ছেলে সাহাদাত হোসেন বাবু ( ২৭)। 
জানা যায়, রোববার দুপর ১২টার দিকে দুই ব্যক্তি হেরোইন ও গাঁজা বিক্রি ও নিজে খেয়ে মাতলামী কালে, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক এসআই হুমায়ন কবিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই জনকে আটক করে। পরে দুপুর ১টার দিকে বালাহৈর এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইজনকে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ২২ (ঘ) ধারা মোতাবেক দুই জনকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

সারাদেশ -এর সকল খবর