http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে মিড্স আইটির সেলিব্রেশন অনুষ্ঠিত
    A+ A A-

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : তথ্য প্রযুক্তির সর্বাধিক ব্যাবহার নিশ্চিতকরন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে অনুষ্ঠিত হলো মিড্স আইটির সেলিব্রেশন-২০১২।
রবিবার বিকেলে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিড্স আইটির ময়মনসিংহ শাখার পরিচালক মাসুদ কবীর সোহাগ। এতে প্রধান অতিথি ছিলেন মিড্স আইটির পরিচালক মোঃ মনিরুজ্জামান মনির, বক্তব্য রাখেন, মিড্স আইটির উপদেষ্টা হুমায়ুন কবীর। অনুষ্ঠানে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তথ্য প্রযুক্তির ব্যাবহার নিশ্চিত করনের লক্ষ্যে স্থানীয় মিড্স কর্মকর্তাদের মাঝে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সারাদেশ -এর সকল খবর