
ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।
প্রধান সম্পাদক


আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!
নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইটভাটা মালিক নিহত হয়েছে। নাটোর -পাবনা মহাসড়কের কয়েন বাজার এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহত শহিদুল্লাহ উপজেলার ধানায়দহ এলাকার মৃত আবু বক্করের ছেলে ও ইট ভাটা ব্যাবসায়ী।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কয়েন বাজার এলাকায় ইট ভাটা মালিক শহিদুল্লাহ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় পাবনা থেকে নাটোরগামী একটি মাল বোঝাই ট্রাক পিছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এঘটনায় উত্তেজিত এলাকাবাসী গতিরোধক নির্মানের দাবীতে নাটোর –পাবনা মহাসড়ক অবরোধ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে গতিরোধক নির্মানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

