

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!
নওগাঁ জলো প্রতিনিধি : নওগাঁ শহরের উকিল পাড়া এলাকায় বিদ্যুত সরবরাহের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকার শত শত নারী-পুরুষ।
আজ সোমবার দুপুর ১২ টা থেকে শহরের কেডির মোড় প্রধান সড়কে গাছের গুড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, শহরের কেডির মোড় এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হয়ে থাকায় গত ৫ দিন ধরে একটানা উকিলপাড়া এলাকার আস্তান মোল্লা কলেজ, কেডি স্কুলসহ আশেপাশের এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিদুল ইসলাম ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। তবে, বিক্ষোভকারীরা জানান, নতুন ট্রান্সফরমার স্থাপন এবং বিদ্যুত সরবরাহ শুরু না হওয়া পর্যন্ত তারা অবরোধ অব্যাহত রাকবেন। পরিস্থিতি বেগতিক হোলে জেলা প্রশাসকের হস্তক্ষেপে পুলিশ পাহারায় বিদ্যুত সরবরাহ কর্তৃপক্ষো নতুন ট্রান্সফরমার স্থাপন করলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
