http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

নওগার পোরশায় গরুর বাদলা রোগে গরুর মৃতু
    A+ A A-

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগার পোরশায় গরুর বাদলা রোগ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্ত কিছু গরু মারা গেছে বলে জানাগেছে। আবার অনেক আক্রান্ত গরু কোন উপায়ন্ত না পেয়ে মালিকরা গ্রামেই জবেহ করে মাংশ বিক্রি করে দিচ্ছে। আর এ রোগ ছড়িয়ে পড়েছে উপজেলার তেতুলিয়া ইউপির বারিন্দা, কাতিপুর ও জালুয়া গ্রামে। খোজ নিয়ে জানাগেছে গরু গুলির প্রথমে পেট ও গলা ফুলে যাচ্ছে। এবস্থায় গত কয়েকদিনে ওই রোগে আক্রান্ত হয়ে বারিন্দা গ্রামের মৃতু খাদেম সরদারের ছেলে মতিউর, সানাউল্লার ৩টি, মৃতু ফরমান আলীর ছেলে আকবর আলীর ১টি ও সাইদুর রহমানের ১টি গরু মারা গেছে। একইভাবে কাতিপুর গ্রামের জনৈক আজিজার(বুধু), মোতাহার, হাসান সহ কয়েক ব্যক্তির একটি করে গরু মারা গেছে এবং আরও আক্রান্ত হয়েছে এছাড়াও জালুয়া গ্রামের জনৈক আবুর ১টি গরু আক্রান্ত হলে কবিরাজী ঔষুধ খাওয়াচ্ছে বলে জানাগেছে। তবে এব্যাপারে পশুসম্প্দ অফিসের কোন ভূমিকা নেই বলে ভুক্তভূগিরা জানান। এবিষয়ে উপজেলা পশু সম্পদ অফিসার মমতাজ আলীর সাথে কথা বললে তিনি জানান আমাদের এব্যাপারে কেউ খবর দেয়নি বলে আমরা ব্যবস্থা নিতে পারেনি। তিনি জানান ওই গ্রাম গুলিতে আমাদের কর্মী কবির কাজ করে সেও কিছু বলেনি। তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সারাদেশ -এর সকল খবর