

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
ফরিদপুর জেলা প্রতিনিধি : ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযানে নেমেছে ফরিদপুরের ভ্রাম্যমান আদালত। এরই অংশ হিসেবে আজ বুধবার দুপুর ১২.৫০টায় শহরের বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল ইসলাম। বিএসটিআই’র খুলনা এলাকার ফিল্ড অফিসার ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ এবং পুলিশের একটি দল আদালতকে সহায়তা করে।
হাজী শরীয়তুল্লাহ বাজারের মাছের ব্যবসায়ী হারান সরকারের রুপালী ফিসে অভিযান চালিয়ে ৩ মন ফরমালিন যুক্ত মাছ উদ্ধার করা হয়। ফরমালিন যুক্ত মাছ মজুদ, বিক্রয় ও বিতরন এবং মানহীন মাছ বিক্রির দায়ে বিশুদ্ধ খাদ্য আইন, ১৯৫৯ (এ্যামেন্ডমেন্ট এ্যাক্ট, ২০০৫) এর ৬ (ক) ও ১৪ (খ) ধারা লংঘন করায় একই আইনের ৪৪ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে উদ্ধারকৃত মাছগুলো জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় চত্ত্বরে বিনষ্ট করা হয়।

