

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
মৌলভীবাজার জেলা প্রতিনিধি : ১৯২১ সালে চাঁদপুর জেলার জাহাজ ঘাটে অগনিত চা শ্রমিকে হত্যার দিনটিকে স্মরন করে
রোববার মৌলভীবাজার জেলার বিভিন্ন বাগানে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে “চা শ্রমিক হত্যা দিবস”। ঐতিহাসিক এ দিবসটিকে রাষ্ট্রৗয়ভাবে পালন এবং এইদিনে মজুরীসহ বাগানের চা শ্রমিকদের ছুটির দাবী জানিয়েছেন জনগোষ্ঠী চা শ্রমিক ফেডারেশন এবং সাধারন চা-শ্রমিকরা।প্রায় দেড়শতাধিক বছর আগে বৃটিশরা চা শ্রমিকদেরকে নানা প্রলোভনে “গাছ হিলাইগা তো পয়সা মিলেগা”-এরকম মিথ্যা আশ্বাসে ভারতের উড়িষ্যা, মাদ্রাজ, বিহার, মধ্যপ্রদেশসহ বিভিন্ন প্রদেশ থেকে এদেশে নিয়ে এসেছিল। চা শ্রমিকরা লাঞ্ছনা-বঞ্চনার শিকার হয়ে ১৯২১ সালে মুল্লুকে চলো ( স্বদেশে ফিরে যেতে) আন্দোলনে যোগ দিলে চাঁদপুরের জাহাজ ঘাটে তাদেকে নির্মম ভাবে বৃটিশ গোর্করা বাহিনী গুলি করে হত্যা করে।এবং শহীদ চা শ্রমিকদের লাশ মেঘনা নদীতে ভাসিয়ে দেয়। এসব নির্যাতনে তাদের আর সেই সময়ে স্বদেশে ফিরে যাওয়া সম্ভব হয়নি। সেই সময় থেকেই তারা তাদের ন্যায্য দাবী সহ ২০ মে চা শ্রমিক হত্যা দিবস হিসেবে পালন করে আসছে। অবহেলিত এই প্রান্তিক জনগোষ্ঠী ২০ মে শহীদ চা শ্রমিকদের স্মরণে দিবসটি রাষ্ট্রৗয় মর্যাদায় দিবসটি পালনের সাথে ঐদিন মজুরী প্রদান সহ বাগানের চা শ্রমিকদের ছুটি দাবী করা হয়।
গতকাল চা শ্রমিকরা বাগানের কাজ শেষে বিকেলে প্রতীকি স্মৃতিস্তম্ভে পুষ্প স্মাবক অর্পন করে। অভিন্ন দাবীতে মৌলভীবাজার জেলার বিভিন্ন বাগানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।

