http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

মৌলভীবাজারে বিএনপির গন-অনশন
    A+ A A-

সুধাংশু শেখর হালদার, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির কর্মসূুচির অংশ হিসেবে মৌলভীবাজার শহরের প্রেস ক্লাব প্রাঙ্গন ও চৌমোহনায় রোববার সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা বিএনপি গনঅনশণ কর্মসুচি পালন করেছে। কর্মসূচি উপলক্ষে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রেস ক্লাব প্রাঙ্গন ও চৌমোহনায় পৃথক পৃথক ভাবে জমায়েত হওয়ার সময় পুলিশ তাদের বিভিন্ন স্তানে বাঁধা প্রদান করে।প্রেসক্লাব প্রাঙ্গনে আহুত কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি নাসের রহমান বলেন ইলিয়াস আলীকে গুমের ব্যাপারে সরকারী ইন্ধন রয়েছে। গুম সংক্রান্ত কোন তথ্য এখন পর্যন্ত উদঘাটন না করাতে সরকারের ব্যার্থতা উল্লেখ করে তিনি বলেন, সরকারী সন্ত্রাস এখন চরম পর্যায়ে উপনিত হয়েছে। তাই এ মুহূর্তে কঠোর আন্দোলন ছাড়া কোন বিকল্প নাই। এখানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ মুকিত, বিএনপি নেতা আব্দুল ওয়ালী সিদ্দিকী, বকসী মিছবাউর রহমান, ইউসুফ আলী, উপজেলা বিএনপির সভাপতি আশিক মোশারফ, সাধারন সম্পাদক ফয়সল আহমদ, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলু মিয়া, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি সৈয়দ ময়নুল পৌর যুবদলের সভাপতি মমসাদ আহমদ জেলা জাসাসের সভাপতি মারুফ আহমদ, সাধারন সম্পাদক সরওয়ার মজুমদার ইমন, ছাত্রদল নেতা জি এম মোক্তাদির রাজু, যুবদল নেতা মিজানুর রহমান প্রমূখ। এদিকে চৌমুহনা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসেন মাতুক, মোশারফ হোসেন বাদশা, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, পৌর কাউন্সিলর আয়াছ আহমদ, স্বাগত কিশোর দাস, বিএনপি নেতা আব্দুর রশিদ, মুহিতুর রহমান হেলাল, মতিন বখস, তপধীর রায় বুরণ, জুবের আহমদ, নিশাত আহমদ প্রমূখ। 

সারাদেশ -এর সকল খবর