http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

লক্ষীপুরে ১৮ দলের গণঅনশন
    A+ A A-

লক্ষীপুরে ১৮ দলের গণঅনশন

মিজানুর রহমান সুজন, লক্ষীপুর জেলা প্রতিনিধি : গতকাল রোববার সকাল ১১ টা থেকে লক্ষীপুরে বিএনপি সহ ১৮ দলের উদ্যোগে তত্ত্বাবাধায়ক সরকার ব্যবস্থা বহাল, বিএনপি নেতা ইলিয়াছ আলী কে ফেরত দান, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরল ইসলাম আলমগীর সহ কেন্দ্রিয় নেতাদের মুক্তি ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গনঅনশন শুরু হয়েছে।
জেলা বিএনপির সভাপতিত্বে শাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে গণঅনশনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি সিরাজুল ইসলাম, এ্যাডঃ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাছিবুর রহমান, যুগ্ন সম্পাদক নিজাম উদ্দিন ভৃইয়া, উপজেলা পশ্চিম আহবায়ক এ্যাডঃ মোয়াজ্জেম হোসেন, জামায়াতের জেলা আমির রুহুল আমিন ভুইয়া, জেলা যুবদলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান,সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন, উক্ত অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে বিএনপি জামাত সহ ১৮ দলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ -এর সকল খবর