http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

নওগাঁর পোরশায় ১ টি বিস্ফোরন দুটি বোমা উদ্ধার
    A+ A A-

নওগাঁর পোরশায় ১ টি বিস্ফোরন দুটি বোমা উদ্ধার

মোফাজ্জল হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলার ঘাট নগর ইউনিয়নের মট পুকুর নামক স্থান থেকে বুধবার দুটি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ । দুপুরে বিকট শদ্ধে একটি বোম বিষ্ফোরন ঘটলে আতংকিত লোকজন পুলিশে খবর দেয় । এ সময় পোরশা থানার এস আই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল থেকে আরো দুটি হাত বোম উদ্ধার করে থানায় নিয়ে আসে । পুলিশ জানায় কি উদ্যেশ্য সেখানে এ বোমা গুলো রাখা হয়েছে সে ব্যাপারে অনুসন্ধান চলছে । জায়গাটি ফাঁকা মাঠের একটি পুকর পাড়ে লাল ক্রস টেপ দিয়ে মোড়ানো বোমা দুটি পড়েছিল। এর আগে আকস্মিকভাবে বিকট শব্ধে সেখানে একটি বোমার বিস্ফোরন ঘ্েট। পুলিশের ধারনা নাশকতা সৃষ্টির জন্য বোমাগুলো সেখানে রাখা হয়েছে। বুধবার দুপুরে উদ্ধার করা দুটি বোমা পানিতে রেখে নিস্ক্রিয় করা হয়। 


নওগাঁয় চলতি বোরো মৌসুমের চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
মোফাজ্জল হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি : বুধবার নওগাঁয় আনুষ্ঠানিক ভাবে চলতি বোরো মৌসুমের চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
সকালে নওগাঁ সদর খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।
এসময় নওগাঁর জেলা খাদ্য নিয়ন্ত্রক রবিউল আহসান, সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সাত্তার মন্ডল, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত জামিল প্রধানসহ চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমে জেলার ১৮টি খাদ্য গুদামে ৬৭ হাজার ৪৯ মেট্রিক টন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নিয়ে আজ থেকে চাল সংগ্রহন অভিযান শুরু হলো। উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলার আরাফাত রাইস মিল ১৫ মেট্রিক টন ও এসএফ রাইস মিল ১৫ মেট্রিক টন চাল সরবরাহ করে। চাল সংগ্রহ অভিযান চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

সারাদেশ -এর সকল খবর