

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

মিজানুর রহমান সুজন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : প্রতারনার মাধ্যমে অর্থ আত্মস্যাত মামলায় ডেসটিনি লিমিটেডের চেয়ারম্যান এবং বৈশাখী মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও ভাইস চেয়ারম্যান গোফরানুল হক বুধবার লক্ষ্মীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন।
এ সময় ডেসটিনির ক্ষতিগ্রস্ত সদস্যরা এই দুই কর্মকর্তার জামিন না মঞ্জুরের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করে। ডেসটিনি-২০০০ লিমিডেট প্রতারনা মাধ্যমে লক্ষ্মীপুর থেকে কোটি কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে বলে বিক্ষোভকারীরা জানান।
গত এপ্রিল মাসের ১১ তারিখে সংগঠনের পিএসডি মুরাদ হোসেন পাটওয়ারী ২ কোটি ৫২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে লক্ষ্মীপুর চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে ডেসটেনি লিমিটেডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত আগামী মাসের ১৩ তারিখে অভিযুক্ত এই দুই কর্মকর্তাকে স্ব শরীরে হাজির হবার নির্দেশ দেন।
জনশ্র“তি রয়েছে, ডেসটিনির এ দু কর্মকর্তার জামিন এবং নিরাপত্তার জন্য প্রায় ২০ লাখ টাকা খরচ করতে হয়েছে সরকার দলীয় নেতা কর্মীদের পিছনে।

