

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!
মোঃ আককাস আলী :
নওগাঁর জেলার সীমান্তবর্তী সাপাহার উপজেলার উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত জনপদ হিসেবে পরিচিত কলমুডাঙ্গা,বলদিয়া ঘাট গ্রামের মধ্যদিয়ে প্রবাহিত সীমান্ত সংলগ্ন পূর্ণভবা নদীর উপর স্বাধীনতার দীর্ঘ ৩৯ বছর পরেও একটি ব্রীজ নির্মান না হওয়ায় এলাকার হাজার হাজার সাধারন মানুষ চরম দুর্ভোগের মধ্যে জীবন যাপন করছে ।
এলাকায় গিয়ে দেখা গেছে পাতাড়ী ইউনিয়নের কলমুডাঙ্গা ও বলদিয়া ঘাট সহ আশে পাশের গ্রামের বাসিন্দাদের হাজার হাজার একর কৃষি জমি রয়েছে গ্রামের মধ্যে দিয়ে প্রবাহীত পূর্ণ ভবা নদীর পশ্চিম পাড়ের মাঠে । ভারত সীমান্ত ঘেঁষে গড়ে উঠা এ জন পদের মানুষের চিরকালের দুঃখ এই পূর্ণভবা নদী । বর্ষা মৌসুমে এই খরস্রোতা নদীর কুল ভেঙ্গে প্রতি বছর নদী তীরের বাসিন্দাদের বসত বাড়ী নদী গর্ভে বিলিন হয়ে থাকে। তার পরেও বাঁচার তাগিদে তারা আবার নতুন করে ঘর সংসার শুরু করে এভাবেই যুগ যুগ ধরে হাজারও দুঃখ কষ্টের মধ্যে দিয়ে ওই নদী তীরে বসবাস করে আসছে । নদীর দুই তীরের প্রায় ২৫হাজার সাধারন মানুষ প্রতি বছর বর্ষা মৌসুমে নৌকা ও খরা মৌসুমে এক মাত্র বাঁশের সাঁকোর মাধ্যমে জীবনের ঝুকি নিয়ে নদী পারাপার হয়ে থাকে। সরকার আসে সরকার যায়, এলাকাবাসীর এ ধরনের দুর্ভোগের দিকে এ পর্যন্ত কোন সরকার সু-নজর দেয়নি। প্রতিবারের জাতীয় সংসদ নির্বাচন আসলেই এই এলাকার পুর্নভবা নদীর বলদিয়া ঘাটে একটি পাকা সেঁতু নির্মানের দাবী জনতার মাঝে দানা বেঁধে উঠে। তখন এলাকার দুর্ভোগের শিকার হাজার হাজার মানুষের ভোট হাতিয়ে নিতে এক শ্রেণীর চাপাবাজ রাজনৈতিক নেতা কর্মীগন নতুন করে ফন্দি ফিকির শুরু করে ক্ষমতায় গেলে তারা সবার আগে ওই নদীর ওপর একটি সেতু নির্মান করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়লাভ করে আর কোন দিনই তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষায় এগিয়ে আসেনি। তাই এলাকার সাধারন মানুষ পুর্বের ন্যায় আজও সে বঞ্চনার শিকার হয়ে রয়েছে। সরেজমিনে গতকাল ঐ এলাকায় গিয়ে জন দুর্ভোগের এ চিত্র বাস্তবে দেখা গেছে। নদীতে বর্তমানে এক গলা পানি রয়েছে। চলছে আমন ধান কেটে মাঠ থেকে ঘরে তোলার কাজ । নদীর পশ্চিম পাড়ের বিস্তীর্ন ফসলের মাঠ থেকে কৃষকগন আমন ধান তুলে আনছেন গরু-মহিষের গাড়ীতে করে কিন্তু নদীর উপর দিয়ে গরু মহিষের গাড়ী পারাপারের কোন উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে কৃষকগন নিরুপায় হয়ে ধান বোঝায় গাড়ী নদীর পানির মধ্য দিয়ে অতিকষ্টে চালিয়ে নিয়ে তীরে তুলছেন । কথা হয় ভুক্ত ভোগী কৃষক শওকাত আলী ,আব্দুস সালাম, রবিউল ইসলাম সহ অনেকের সাথে আক্ষেপ করে তারা জানান , আমাদের দেখার কেউ নেই ,কেউ আমাদের সমস্যা সমাধানের জন্য হাত বাড়িয়ে দেয়না শুধুই বার বার আশার বানী শুনিয়ে শান্তনা দিয়েছে তাই তারা এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রানের দাবী বলদিয়া ঘাটে একটি পাকা সেতু নির্মানের ব্যাবস্থা করতে স্থানীয় জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার ও বর্তমান সরকারের সংশ্লিষ্ঠ মন্ত্রনালয়ের জরুরী হস্তক্ষেপ ও সু দৃষ্টি কামনা করছেন।
