

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সভাপতি এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ গেফতারকৃত কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির জন্য গতকাল শুক্রবার বাদ জুম্মা বড়াইগ্রাম উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের প্রায় অর্ধ শতাধিক মসজিদে কুরআনখানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বনপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে বনপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কুরআনখানী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী আলম উপস্থিত ছিলেন। এছাড়া যুবদলের সভাপতি সরদার রফিকুল ইসলামের নেতৃত্বে বনপাড়া সরদার পাড়া জামে মসজিদে, বড়াইগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেনের নেতৃত্বে বড়াইগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে পৃথক পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

