http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

নাটোরের বড়াইগ্রামে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উদযাপিত
    A+ A A-

নাটোর জেলা প্রতিনিধি : গতকাল বুধবার জিয়াউর রহমানের ৩১তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, কাঙালীভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল বিকালে এ উপলক্ষে বড়াইগ্রাম উপজেলা পরিষদ সংলগ্ন বনপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা সাধারণ সম্পাদক হযরত আলী, সাংগঠণিক সম্পাদক আজাহার আলী খলিফা, সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা চেয়ারম্যান সানাউল্লা নূর বাবুর সহধর্মিণী মহুয়া নূর কচি, বিআরডিবি চেয়ারম্যান জামালউদ্দিন আলী, বড়াইগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জাসাস সভাপতি সুলতান আহমেদ, বিএনপি নেতা আব্দুল জলিল খান বাবু, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় নেতৃবৃন্দ বড়াইগ্রামের ৮ বিএনপি নেতাকর্মীসহ সারাদেশে আটককৃত বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবী জানান। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সারাদেশ -এর সকল খবর