

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
মোফাজ্জল হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলায় ২ লাখ ৯৭ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুলের সাথে কৃমিনাশক ট্যাবলেট, ৩ লাখ ৪০ হাজার ৫শ শিশুকে ভিটামিন ‘এ’ লাল ক্যাপসুল এবং ৫৮ হাজার শিশুকে ভিটামিন এ নীল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দিবস। সকাল থেকে জেলার ১১টি উপজেলার মোট ২০৬৬টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানে শুরু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার দো-গাছি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দিবসের কার্যক্রম পরিদর্শন করেন নওগাঁর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ তাহমিদুল ইসলাম। এ সময় সিভিল সার্জন ডাঃ সোলায়মান আল ফারুক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব আলম সিদ্দিকী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আলী নেওয়াজ হিরু, সিভিল সার্জনের কার্যালয়েরন মেডিক্যাল অফিসার ডাঃ জাহিদ নজরুল চৌধুরী এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন উপস্থিত ছিলেন।

