

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!
মোফাজ্জল হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় চার আদিবাসী শ্রমিক হত্যা মামলার অন্যতম আসামি আনোয়ার হোসেন (৩৪) দেলোয়ার হোসেনকে (৩৮) ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার বেলা ১১টায় তাদের মান্দা থানায় নিয়ে আসা হয়েছে। এনিয়ে ওই হত্যা মামলায় দুই নারীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহেল বাকী জানান, চার আদিবাসী শ্রমিক হত্যা মামলার অন্যতম আসামি আনোয়ার হোসেনসহ অন্যরা হাইকোর্ট থেকে জামিন নেয়ার চেষ্টা করছেন এমন সংবাদের ভিত্তিতে তারা ঢাকায় অবস্থান নেন। পরে মোবাইল ফোনের সুত্র ধরে শুক্রবার দুপুরে তেজগাঁ থানা পুলিশের বিশেষ টিমের সহায়তায় মহাখালি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনোয়ার চকগোপাল গ্রামের মোহাম্মদ আলীর ও দেলোয়ার একই এলাকার আক্কাস সরদারের ছেলে।
প্রসঙ্গত: গত ৪ মে নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া গ্রামে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গিয়ে প্রতিপক্ষের মারপিটে চার আদিবাসী শ্রমিক খুন হন।

