

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আনোয়ার হোসেন আলীরাজ,নাটোর জেলা প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮দলীয় শীর্ষ নেতাদের মুক্তির দাবীতে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল মানববন্ধন ও সমাবেশ করেছে বিএনপি। একঘন্টা দীর্ঘস্থায়ী এই মাবনবন্ধনে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের কঠোর সমালোচনা করেন বিএনপি নেতারা।
মঙ্গলবার শেরকোল ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল হক, সদর থানা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ, শহর বিএনপি সভাপতি এ্যাড.রুহুল আমিন তালুকদার টগর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম আফতাব, সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, স্বেচ্ছাসেবক দলর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, জেলা ছাত্রদল সভাপতি রবিউর রহমান টিটন,সিংড়া উপজেলা বিএনপির সভাপতি এ্যাড.আবুল কালাম আজাদ,যুগ্ন সম্পাদক দাউদার মাহমুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, শেরকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম যুবদল সভাপতি মজিবুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ছাত্রদল নেতা রেজাউল করিম সুরুজ্জল প্রমুখ।

