

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!
মিজানুর রহমান সুজন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পৃথক ঘটনায় শুক্রবার (৮জুন) শিশু ও মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুকুরের পানিতে ডুবে ও গলায় ফাঁস দিয়ে এ মৃত্যু হয়। এদিকে আত্মহত্যার ঘটনাটিকে রহস্যজনক বলে স্থানীয় লোকজন দাবি করছেন।
পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া গ্রামের মড়দার বাড়িতে রুবিনা আক্তার (২৬) পারিবারিক কলহের জের ধরে শুক্রবার দুপুরে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে ওই বাড়ির প্রবাসী শাহ আলমের স্ত্রী। তবে রুবিনাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তার রেজিয়া বেগম দাবি করেন। এর আগে পৌরসভার ৭নং ওয়ার্ড দক্ষিণ কেরোয়া এলাকার কাঠমিস্ত্রি আবু মিয়ার ছেলে শুভ (২) পানিতে ডুবে মারা যায়। খেলতে গিয়ে অসাবধানতা বসত সে বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। যোগাযোগ করা হলে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ জাকির হোসেন বলেন, প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা তিনি অবগত নয় বলে জানান।

