

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।
নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের সিংড়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সম্বর্ধনা দেয়া হয়েছে। সিংড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই সম্বর্ধনার আয়োজন করে। আজ মঙ্গলবার দুপুরে সিংড়া পৌর মিলনায়তনে আয়োজিত এ সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহম্মেদ পলক।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় রবীন্দ্র গবেষক ডঃ আশরাফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক প্রমুখ। উপজেলার মোট ১৫২ জন জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেষ্ট দিয়ে সম্বর্ধনা জানানো হয়।
পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরন করা হয়।

