

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের হেলেঞ্চা নদী দখলের প্রতিবাদ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকার মানুষ মানববন্ধন করেছে। মঙ্গলবার নাটোর প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকার শতাধিক মানুষ অংশ নেয়।
এলাকাবাসীর অভিযোগ, হয়বতপুর এলাকা দিয়ে বয়ে যাওয়া হেলেঞ্চা নদী দখল করে গোলামিয়া ইনছানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পাকা স্থাপনা নির্মাণ করে ব্যবসায়ীদের ভাড়া দিয়েছেন। স্থানীয় প্রশাসন ইতিপুর্বে এই স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিলেও অদৃশ্য কারনে তা থেমে যায়।

