

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!
বরিশাল সংবাদদাতা : হিজলায় স্বামীর যৌতুকের শিকার গৃহবধূ মোর্শেদা মুমূর্ষুু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাগেছে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোষের চর গ্রামের ফারুক বরকান্দাজ এর ছেলে খোকন বরকান্দাজ এ সাথে বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর গ্রামের ফারুক বেপারীর কন্যা মোর্শেদার চার বছর পূর্বে শরীয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর মোর্শেদার কোলজুড়ে দু’টি সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকে যৌতুকলোভী খোকন বিভিন্ন সময় মোর্শেদাকে বাপের বাড়ি থেকে টিভি, গরু ও টাকা যৌতুক নিতে বলে। যৌতুক না দিলে মারধরসহ শারীরিক নির্যাতন চালায় খোকন। মোর্শেদা নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাপের বাড়ি থেকে টিভি, গরু ও স্বর্ণাংলকারসহ স্বামীর অনেক চাহিদা পুরণ করে। সর্বশেষ মোটরসাইকেল ক্রয়ের জন্য পঞ্চাশ হাজার টাকা যৌতুক দাবি করে। মোর্শেদা পঞ্চাশ হাজার টাকার জন্য বাপের নিকট প্রস্তাব পাঠালে দিন মজুর বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে নির্যাতনের মাত্রা বেড়ে যায় মোর্শেদার উপর। অবশেষে মোর্শেদা নিরুপায় হয়ে গত ৫মাস পূর্বে বরিশাল নারী নির্যাতন ট্রাইব্রুনালে একটি মামলা দায়ের করে। স্বামী খোকন স্ত্রীর উপর আর নির্যাতন করবেনা মর্মে গত ১৪জুন আদালতে বনসই দিয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি চলে আসে। স্ত্রী মোর্শেদাকে বাড়ি নিয়ে মামলা করার কারণ জিজ্ঞেস করে পুনরায় মারপিটসহ শারীরিক নির্যাতন শুরু করলে মোর্শেদা জ্ঞান হারিয়ে ফেলে। পার্র্শ্ববতীদের মোবাইল ফোনে মোর্শেদার বাবা ঘটনা জানতে পেরে খোকনের বাড়ি থেকে উদ্ধার করে মুমূর্ষুু অবস্থায় হিজলা উপজেলা হাসপাতালে এনে ভর্তি করে। মোর্শেদা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
